ছোটদের গল্প
ময়ূর ও সারস পাখি
রঙ্গিন পেখম নিয়ে ময়ূরের ভারী অহংকার। নিজেকে সে সবার চাইতে সুন্দর আর সবচেয়ে উপযুক্ত মনে করে। একদিন নদীর পাশ দিয়ে যাবার সময় সে দেখতে পেলো সারস কে। ওমনি সে তার সাতরঙ্গা পেখম মেলে দিলো।
'উফ কি বিচ্ছিরি রংবিহীন পাখা তোমার! বিবর্ণ আর জরাজীর্ণ!! আর দেখো আমাকে, রংধনুর সবগুলো রং খেলা করে আমার পাখায়, কত সুন্দর আমি।'-গর্ব ভরে বললো ময়ূর।
'তোমার কথাগুলি সত্যি, কিন্তু আমি যখন আকাশের অনেক উঁচুতে উড়তে থাকি, মেঘ আর তারাদের সাথে খেলতে খেলতে পৃথিবীর অপরুপ সৌন্দর্য্য উপভোগ করি, তখন তুমি তোমার অপূর্ব পালক নিয়ে মাটিতে বসে থাকো মোরগের মতো।'
উপদেশঃ অর্থহীন সৌন্দর্য্য কোন কাজের নয়।

Post a Comment
0 Comments