এক কৃপন তার সমস্ত সোনার মোহর বাগানের এক গাছের নিচে মাটিতে গর্ত করে লুকিয়ে রেখে দিল।কিন্তু প্রত্যেকদিন সে ওইখানে এসে মাটি খুঁড়ে নিশ্চিত হতো যে সব কিছু ঠিকঠাক আছে
এক চোর সেটা খেয়াল করলো। তারপর একদিন চুপিচুপি মাটি খুঁড়ে সব সোনা নিয়ে পালিয়ে গেলো চোরটা। পরদিন সকালে কৃপন লোকটা গাছের নিচে এসে দেখে বিশাল গর্ত। কোন সোনা নেই! হায় হায় করে উঠলো লোকটা।
কান্না শুনে প্রতিবেশীরা ছুটে এলো। সব শুনে একজন বললো -'তুমি কি কখনো এখান থেকে কিছু খরচ করেছো?'
'না।'-বললো কৃপন লোকটা।
'তাহলে আর কি? রোজ এসে এই গর্তটাই দেখো। এমনিতেই সোনাগুলো তোমার কোন কাজে লাগছিলো না।'
উপদেশঃ অব্যবহৃত সম্পদ অর্থহীন।